বিতির নামাজের সহীহ নিয়ম//

বিতির  নামাজের সহীহ নিয়ম//
 রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনাে কখনাে হয় বেতরের নামাযে কুনুত নামাযে দোআ কুনুত পড়তেন ।(সূত্রঃ সুনানে ইবনে নসর , দারা কুতনী - সহীহ সনদে
##তিনি নিয়মিত বেতের নামাজ এ দোয়া কুনূত পড়তেন না ।  সূত্রঃ  আবু দাউদ , নাসাঈ , মােসনাদে আহমদ , বায়হাকী , মােসান্নাফে ইবনে আবী শায়বা , তেবরানী- সহীহ সনদে )রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান বিন আলী ( রাঃ ) -কে বেতেরের কেরাআত শেষে নিম্নোক্ত দোআ কুনূত পড়তে শিখিয়েছেন উচ্চারণঃ আল্লাহুম্মা হদেনী ফীমান হাদাইতা ওয়া আফেনী ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানী  ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারেক লী ফীমা আতাইতা ওয়া কেনী শাররা মা কাযাইতা ফাইন্নাকা তাকযী ওয়ালা ইউকযা আলাইকা ইন্নাহু লা ইয়াযেল্লু মান ওয়ালাইতা ওয়ালা ইয়ায়েযযু মান আদাইতা তাবারাকতা রাব্বানা ওয়াতা আলায়াইতা লাভ মানজাআ মিনকা ইল্লা ইলাইকা সূত্রঃ সহীহ ইবনে খােযায়মা , মােসান্নাফে ইবনে আবী শায়বা## বিতির সালাত সুন্নতে মুয়াক্কাদা । সূত্রঃ "ফিকহুস সুন্নাহ ১/১৪৩ ; নাসাঈ হা / ১৬৭৬ ; মির'আত ২/২০৭ ; ঐ , ৪ / ২৭৩-৭৪ , শাহ অলিউল্লাহ দেহলভী , হাতুল্লা - হিল বালিগাহ ২/১৭ ।
##আয়েশা ( রাঃ ) বলেন , রাসূলুল্লাহ ( ছাঃ ) এক রাক'আত দ্বারা বিতর করতেন ।  সূত্রঃ ইবনু মাজাহ , মিশকাত হা / ১২৮৫ ।
##তিন রাক'আত বিতর একটানা ও এক সালামে পড়াই উত্তম । সূত্রঃ ৪/২৭৪, হাকেম ১/৩০৪ পৃ:
##রাসূলুল্লাহ ( ছাঃ ) বলেন , তােমরা মাগরিবের ছালাতের ন্যায় ( মাঝখানে বৈঠক করে ) বিতর আদায় করাে না  । সূত্রঃ দারাকুতুনী হাদিস ১৬৩৪-৩৫, সনদ সহীহ ।## বিতরের কুনূত সারা বছর পড়া চলে । তবে মাঝে দেওয়া ভাল । কেননা বিতরের জন্য কুনূত ওয়াজিব নয় । সূত্রঃ  ৭৫৯ , আবুদাউদ , নাসাঈ , তিরমিযী , মিশকাত হা / ১২৯১-৯২ কুনুত অনুচ্ছেদ -৩৬ , মিত্ৰত ৪/৩০৮ ।##আব্দুল্লাহ ইবনে মাসউদ , নাস , আবু হুরায়রা ( রাঃ ) প্রমুখ ছাহাবী থেকে বিতরের কুনূতে বুক বরাবর হাত উঠিয়ে দো'আ করা প্রমাণিত আছে। সূত্রঃ বায়হাক্বী ২ / ২১১-১২ ; মির'আত ৪/৩০০ ; তুহফা ২/৫৬৭ । ## ইমাম আবু ইউসুফ ( রহঃ ) বলেন , বিতরের কুনূতের সময় দু’হাতের তালু আসমানের দিকে বুক বরাবর উঁচু থাকবে । ইমাম ত্বহাবী ও ইমাম কারখীও এটাকে পসন্দ করেছেন । সূত্রঃ  মিরাত ৪/৩০০ পৃ:
##এই সময় মুক্তাদীগণ ‘ আমীন ‘ আমীন ' বলবেন । সূত্রঃ মির'আত ৪/৩০৭ ; ছিফাত ১৫৯ পৃঃ ; আবুদাউদ , মিশকাত হা / ১২৯০ ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget