রাইস টি বাচালের চা পানের উপকারিতা ও তৈরি পদ্ধতি

 


প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১  

   

চা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। হাজারো ক্লান্তি নিমিষেই দূর করে দেয় এক কাপ চা। মনে রাখা জরুরি, অতিরিক্ত চা পান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তবে পরিমিত চা পান করা স্বাস্থ্যের জন্য উপকারী।

এক্ষেত্রে চালের চা আমাদের বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। প্রথমেই বলে রাখি, এ চা সাধারণ চায়ের মতো নয়। এর জন্য যে চালের দরকার হবে সেটা সাধারণ চালও নয়। তবে একটু খুঁজলেই পাওয়া যাবে স্টিকি ব্ল্যাক রাইস (কালো চাল) বা আমাদের চিরচেনা লাল চাল।

রাইস টি নামেই বেশি পরিচিত এ পানীয়। মেঘালয়ে এর উৎপত্তি। সেখানে এটাকে বলা হয় চা-কু নামে (কু মানে চাল)। জাপানেও বাদামি চাল দিয়ে এ ধরনের চা বানানো হয়। চলুন এবার জেনে নেয়া যাক রাইস টি বা চালের চা তৈরি পদ্ধতি ও উপকারিতা-

যেভাবে বানাবেন রাইস টি

সবার আগে লাল চাল বা স্টিকি কালো চাল নিতে হবে এক টেবিল চামচ। ওটাকে অল্প আঁচে টেলে নিতে হবে ভালো করে। এরপর ৩ থেকে ৫ মিনিট ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেবেন। এরপর ছেঁকে নিয়ে সরাসরি খেতে পারেন, কিংবা জাপানিদের মতো এর সঙ্গে আবার যোগ করতে পারেন একটি গ্রিন টি ব্যাগ।

মিষ্টি খেতে চাইলে সিদ্ধ করার সময়ই কিছুটা চিনি যোগ করতে পারেন।

রাইস টির উপকার

এমনিতে রাইস টি’তে পাবেন ফ্লেভানয়েড, অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। তবে আরো স্বাস্থ্যকর বানাতে এতে হাতে ছিড়ে নেয়া গ্রিন টি যোগ করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, রাইস টির উপাদানগুলো আপনার হজমক্ষমতার জন্য উপকারী। এছাড়া থাইরয়েড ফাংশন ঠিক রাখতেও কাজ করে। আবার ত্বকের যত্নেও অনেকে রাইস টি পান করেন। ত্বকে ভাঁজ পড়াও রোধ করে এটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget