রাতে দই খেলে যেসব উপকারিতা

 


প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১  

   

দই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী একটি খাবার। অনেকের কাছেই দুগ্ধজাত খাবার হিসেবে দই বা দধি খুবই প্রিয়। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন, তারা ওজন নিয়ন্ত্রণে রাখতে দই খেয়ে থাকেন।

তাছাড়া ভরা পেটে তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার হজমে দইয়ের বিকল্প কমই রয়েছে। কারণ এতে থাকা ব্যাক্টেরিয়া হজম প্রক্রিয়ার জন্য খুবই কার্যকরী। এছাড়াও দই আমাদের দাঁত ও হাড় মজবুত করতেও সাহায্য করে।

তবে দই খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এগুলো না মেনে দই খেলে উপকার তো দূরের কথা বরং বিপদে পড়তে পারেন।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, রাতে দই খাওয়া ঠিক নয়। কারণ এটি মিউকাস বৃদ্ধিতে সাহায্য করে। তবে যাদের কাছে খাবারটি প্রিয় তাদের পক্ষে দই পেলে লোভ সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই জেনে নিন রাতে কীভাবে দই খেতে পারেন-

>> যদি রাতে দই খেতে চান তবে তাতে চিনি অথবা কালো গোলমরিচ মিশিয়ে খান। তাতে গ্যাস-অম্বলের আশঙ্কা কমবে। এটি হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। আর দই হবে অবশ্যই ঠাণ্ডা। কখনই গরম দই খাওয়া ঠিক নয়।

>> দইয়ের বদলে দইয়ের ঘোল খেতে পারেন।

>> দইয়ের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে খান, সারা দিন ভালো কাটবে।

>> পেঁয়াজ, শসা, টমেটো ও অন্যান্য ভেষজ উপাদান মিশিয়ে নিতে পারেন, যা স্বাস্থ্যকরও বটে।

>> দই চিড়া পেটের জন্য বেশ ভালো খাবার। তাছাড়া গরমের দিনে দই চিড়া খাওয়া বেশ স্বস্তিদায়কও।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget