অাজ ৩১ অাগস্ট' ২১ তারিখে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে ও চাটমোহর হান্ডিয়ালে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ৩১ অাগস্ট ঈশ্বরদী ও কুষ্টিয়া শহরের বেশ কয়েকজন সপরিবারে চলনবিলে বেড়াতে যান। তাদের ফেরার পথে হান্ডিয়াল কাটানদীতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ফলে একজন কিশোরীসহ পাঁচজনের মৃত্য ঘটে। তারা হলেন স্বপন বিশ্বাস ও তার কন্যা সৌদা মনি, বিল্লাল গনি ও তার স্ত্রী শিউলি বেগম এবং কলাম লেখক মোশাররফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারু। প্রতি বছর তাদের স্মরণে মৃত্যু বার্ষিকী পালিত হয়। এবার ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পিসিডিসি কার্যালয়ে এক অনাড়ম্বর শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সলিমপুর ইউপির চেয়ারম্যান অাব্দুল মজিদ বাবলু মালিথা, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দীন বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অাব্দুল বাতেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অাহ্বায়ক মাসুদ রানা। তাছাড়া উক্ত সভায় অারও উপস্থিত ছিলেন, প্রভাষক সাদ অাহমেদ, প্রভাষক মিলন অাহমেদ, ডাল গবেষণা কেন্দ্রের সাইফুল ইসলাম খোকন, সলিমপুর ইউপি'র ২ নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ইক্ষু গবেষণা হাই স্কুলের সাবেক শিক্ষক মোঃ ইন্তাজুর রহমান, কবি জাকির হাসান (সবুজ), কবি টগর, মাসুদুল হক রানা, চন্দন, শিক্ষক ফারুক জাহাঙ্গীর, ব্যবসায়ী রফিকুল ইসলাম, অালমগীর হোসেন, পিসিডিসির পরিচালক মোশাররফ হোসেন মুসা, তার কন্যা লাবন্য, অর্পা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন। মোশাররফ হোসেন মুসা বলেন শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য নিহতদের স্মরণে ১ সেপ্টেম্বর'২১ তারিখে সাড়া পদ্মা পাড়ে বৃক্ষরোপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিহতদের স্মরণে মধ্য অরণকোলা এতিম খানা ও বহরপুর এতিমখানায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। ঘটনাস্থল হান্ডিয়াল পাইকপাড়া বুড়া পীরের মাজারে এলাকার লোকেরা মিলাদ মাহফিল ও ঈশ্বরদীর পৌর মার্কেটে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া ঈশ্বরদীর সাহিত্য কোলাহলের পক্ষ থেকে তাদের ও করোনা ভাইরাসে অাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কবি-সাহিত্যিক- সংস্কৃতি কর্মীদের স্মরণ করা হ

একটি মন্তব্য পোস্ট করুন