প্রচণ্ড ঘুম পায়


রাতের ঘুমটা ঠিকঠাক। তবু সকালে ঘুম কিছুতেই কাটছে না। ক্লান্তি নিয়েই আপনি অফিস-ব্যবসা বা ঘর সামলাচ্ছেন। সারাদিন ঘুম চোখে নানা ভুলও করে যাচ্ছেন। লিখছেন ভুল, শুনছেন ভুল। মনে হচ্ছে, আরেকটু ঘুমোলে হয়তো ভালো হতো। ঘুম জড়ানো চোখে বাসে ট্রামে ঢুলেও পড়ছেন। সহযাত্রীরা বিরক্ত হচ্ছেন। আপনিও বিরক্ত। মনে প্রশ্ন, কেন ঘুম কাটতে চাইছে না?
১)স্লিপ অ্যাপনিয়া- ঠিকঠাক ঘুমের পরও আপনি ক্লান্ত। এই অসুখে প্রবল নাক ডাকার সঙ্গে শ্বাস বন্ধ হয়ে মাঝেমধ্যে ঘুম নষ্ট হয়। ভাঙা ভাঙা ঘুম। ফলে কম ঘুম গোটা দিনের জন্য আপনাকে ক্লান্তিতে ভরিয়ে তোলে।
২) ওবেসিটি- ঘুমের পরও ক্লান্তি? মোটা হয়ে যাচ্ছেন না তো? ওবেসিটি থাকলে বা শরীরের মেদ জমলে কিন্তু সারাদিন ঘুম পায়। ক্লান্তি চলে আসে বারবার
৩) টেনশন- টেনশন বা ডিপ্রেশন হতে পারে অনিদ্রার কারণ। আর যদি টেনশন বা ডিপ্রেশন নিয়ন্ত্রণে রাখতে আপনি ওষুধ নেন, তা হলে সারাদিন ঘুম পাওয়াটা স্বাভাবিক।
৪) মদ্যপান- চেতনাকে বশ করে অ্যালকোহল। ফলে প্রচণ্ড ঘুম পায়। রাতে পুরোপুরি সেই ঘুম হয়ে ওঠে না। তাই সকালে গা ম্যাজম্যাজ, মাথা ঝিমঝিম।
এর থেকে মুক্তি পেতে আপনি কী করতে পারেন?
১)ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত ওজন কমাতে হবে।
২)জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।
৩)নিয়ম করে এক্সারসাইজ় করুন
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget