এক রাক‘আত বিতর না পড়া

এক রাক‘আত বিতর না পড়া 

 (১) এক রাক‘আত বিতর না পড়া :
বিতর মূলতঃ এক রাক‘আত। কারণ যত স্বলাতই আদায় করা হোক এক রাক‘আত আদায় না করলে বিতর হবে না।
এ মর্মে অনেক সহিহ হাদীছ বর্ণিত হয়েছে। কিন্তু এক রাক‘আত বলে কোন স্বলাতই নেই, এই কথাই সমাজে বেশী প্রচলিত। উক্ত মর্মে কিছু উদ্ভট বর্ণনাও উল্লেখ করা হয়।
✔ (أ) عَنْ أَبِىْ سَعِيْدٍ أَنَّ النَّبِىَّ  نَهَى عَنِ الْبُتَيْرَاءِ أَنْ يُّصَلِّىَ الرَّجُلُ وَاحِدَةً يُوْتِرُ بِهَا.
(ক) আবু সাঈদ  থেকে বর্ণিত, রাসূল (ﷺ) এক রাক‘আত বিতর পড়তে নিষেধ করেছেন। তাই কোন ব্যক্তি যেন এক রাক‘আত স্বলাত আদায় করে বিজোড় না করে।[1]
তাহক্বীক্ব : আব্দুল হক্ব বলেন, উক্ত বর্ণনার সনদে ওছমান বিন মুহাম্মাদ বিন রবী‘আহ রয়েছে।[2] ইমাম নববী বলেন, এক রাক‘আত বিতর নিষেধ মর্মে মুহাম্মাদ বিন কা‘ব-এর হাদীছ মুরসাল ও যঈফ।[3] উক্ত বর্ণনা গ্রহণযোগ্য না হলেও ‘হেদায়ার’ ভাষ্য গ্রন্থ ‘আল-ইনাইয়াহ’ কিতাবে তাকে খুব প্রসিদ্ধ বলে দাবী করা হয়েছে। অর্থাৎ এক রাক‘আত বিতর পড়ার বিরোধিতা করা হয়েছে।[4]

✔ (ب) عَنْ حُصَيْنٍ قَالَ بَلَغَ ابْنَ مَسْعُوْدٍ أَنَّ سَعْدًا يُوْتِرُ بِرَكْعَةٍ قَالَ مَا أَجْزَأْتُ رَكْعَةً قَطُّ
(খ) হুছাইন  বলেন, ইবনু মাসঊদ -এর কাছে যখন এই কথা পৌঁছল যে, সা‘দ  এক রাক‘আত বিতর পড়েন। তখন তিনি বললেন, আমি এক রাক‘আত স্বলাতকে কখনো যথেষ্ট মনে করিনি’।[5] অন্যত্র সরাসরি তাঁর পক্ষ থেকে বর্ণনা এসেছে, عَنِ ابْنِ مَسْعُوْدٍ مَا أَجْزَأْتُ رَكْعَةً قَطُّ  ইবনু মাসঊদ  বলেন, আমি কখনো এক রাক‘আত স্বলাত যথেষ্ট মনে করি না’।[6]
তাহক্বীক্ব : ইমাম নববী  উক্ত আছার উল্লেখ করার পর বলেন, এটি যঈফ ও মাওকূফ। ইবনু মাসঊদের সাথে হুছাইনের কখনো সাক্ষাৎ হয়নি। ইবনু হাজার আসক্বালানীও তাই বলেছেন।[7]
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget