আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠচিত্তে দাঁড়িয়ে যাও’ (বাক্বারাহ
২/২৩৮)। কাতারে পরস্পরের মাঝের ফাঁকা বন্ধ করে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ানোর কথা রাসুলে আকরাম সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন।সূত্র (মিশকাতুল মাসাবীহ - পর্ব-৪ )। সালাতে দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে সেজদার যায়গায়। স্বলাতে দাঁড়িয়ে সিজদার স্থানে নযর রাখা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলে আকরাম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ,“যারা তাদের স্বলাতে আসমানের দিকে দৃষ্টি উঠায়, তারা অবশ্যই বিরত থাকবে, অথব তাদের দৃষ্টি হরণ করা হবে”। মুসলিম: (৪২৯)
একটি মন্তব্য পোস্ট করুন