যিকির মুসলমানের আত্মাকে পবিত্র করে
মমিনুল ইসলাম মোল্লাযিকির শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা। এটি আত্মার খোরাক, জিকির বিহীন আত্মা মৃতের শামিল। তবে যিকির হতে হবে আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথ অনুযায়ী।
অন্য কারো উদ্দেশে চিল্লা-চিল্লি করে অথবা অনর্থক শব্দ উচ্চারণ করলে যিকির শুদ্ধ হবে না। হযরত আবু হোরায়রা মহানবী সাঃ থেকে বর্ণনা করেছেন-মহান অঅল্লাহ তায়ালা বলেছেন-যতক্ষণ পর্যন্ত বান্দা আমাকে স্মরণ করতে থাকে (আমার যিকির করতে থাকে ) অথবা আমার স্মরণে তার ওষ্ঠদ্বয় যতক্ষণ পর্যন্ত নড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে থাকি। (ইবনে মাজা) যিকরের প্রধান উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। মহান আল্লাহ যার উপর খুশি তার পরকালে কোন ভয় নেই। দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে “ জীবন-মরণ নাও ভাসাইলাম---বাবার নামে, বাবা তোমার পাইলে দেখা বেহেস্তের আর দরকার নাই ( নাইউজু বিল্লাহ), এমন যিকির করতে দেখা যায়। এছাড়া ছয় লতিফার যিকির , তবলার তালে তালে যিকির, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হু, হু এর যিকিরে কোন ফায়দা নেই। মানুষের তৈরি করা এসব যিকিরে শরীর গরম হলেও ঈমান হয়ে যায় ঠান্ডা। তাই এসব যিকিরে আল্লাহ খুশি হওয়ার পরিবর্তে বেজার হওয়াই স্বাভাবিক। এ ব্যপারে পবিত্র কুরআনে বলা হয়েছে-মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমানে স্মরণ কর। ( আল আযহাবঃ ৪১) আল্লাহ আমাদেরকে সঠিক উপায়ে যিকির করার তওফিক দিন। আমিন, ছুুম্মা আমিন।
লেখকঃ মমিনুল ইসলাম মোল্লা, প্রভাষক ও সাংবাদিক, ধর্মীয় গবেষক, কুমিল্লা

একটি মন্তব্য পোস্ট করুন