প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী করার বিকল্প নেই। তাছাড়া অন্যান্য ভাইরাস থেকে বাঁচতেও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া জরুরি। এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে নানা ধরনের পানীয়। হলুদ ও তুলসি পাতা দিয়ে তৈরি পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী।
মৌসুম-বাহিত অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে তুলসি এবং হলুদের মিশ্রণ। পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ঠাণ্ডাজনিত গলার ব্যথা দূর করতে সাহায্য করে।
তৈরি করতে যা লাগবে
হলুদের গুঁড়া আধা চা চামচ, তুলসি পাতা ১২টি, মধু ২ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, দারুচিনি ১ টুকরো।
যেভাবে তৈরি করবেন
একটি প্যান নিয়ে তাতে একগ্লাস পানি ঢালুন। এবার তাতে হলুদ গুঁড়া, তুলাসি পাতা, লবঙ্গ এবং দারুচিনি যোগ করুন। ১৫ মিনিটের জন্য ফুটতে দিন। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। ১৫ মিনিট পরে পানি ছেঁকে নিন এবং হালকা গরম অবস্থায় পান করুন। স্বাদ বাড়ানোর জন্য এতে মধু যোগ করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সর্দি-ফ্লু নিরাময়ের জন্য এটি দিনে ২ থেকে ৩ বার খেতে পারেন।
হলুদ-তুলসির পানীয় পানের উপকারিতা
>> ঠাণ্ডা এবং গলাব্যথা থেকে মুক্তি দেয়।
>> ডায়াবেটিক রোগীরা তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পান করতে পারেন।
>> এই পানীয় পান করে কোষ্ঠকাঠিন্য এবং লুজ মোশন সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করা যেতে পারে।
>> এটি আপনার শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।
একটি মন্তব্য পোস্ট করুন