নারকেল তেল সাধারণত কেশ পরিচর্চায় ব্যবহার করি আমরা। ভারতের বেশ কিছু অংশে নারকেল তেলে রান্না করলেও এ ক্ষেত্রে ব্যবহার খুবই কম বললেই বলা যায়। সে কারণেই রান্নায় এই তেলের গুণাগুণ সম্পর্কে আমরা খুবিই কম জানি। গবেষকরা বলছেন অন্যান্য তেলের থেকে নারকেল তেল খেলে হার্ট ভাল থাকে। কীভাবে?
প্রত্যেকদিন
রান্নায় নারকেল তেল ব্যবহার
করলে কী উপকার পাবেন
জেনে নিন
নিজস্ব
প্রতিবেদন: নারকেল তেল সাধারণত
কেশ পরিচর্চায় ব্যবহার করি আমরা।
ভারতের বেশ কিছু অংশে
নারকেল তেলে রান্না করলেও
এ ক্ষেত্রে ব্যবহার খুবই কম বললেই
বলা যায়। সে
কারণেই রান্নায় এই তেলের গুণাগুণ
সম্পর্কে আমরা খুবিই কম
জানি। গবেষকরা
বলছেন অন্যান্য তেলের থেকে নারকেল
তেল খেলে হার্ট ভাল
থাকে। কীভাবে?
কেমব্রিজ
বিশ্ববিদ্যালয়ের গবেষক কে-টি
খয়ো এবং অধ্যাপক নীতা
ফরৌহি একটি সমীক্ষা করেন। যেখানে
৫০ থেকে ৭৫ বছর
বয়সী ৯৪ জন মানুষকে
নিয়ে ওই সমীক্ষা করা
হয়। হৃদরোগ
কিংবা ডায়াবিটিস হয়নি এমন ব্যক্তিদের
নিয়ে গবেষণায় তাঁদের বলা হয়
প্রত্যেকদিন ৫০ গ্রাম কিংবা
৩ চামচ নারকেল তেল,
নাহলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা
আনসল্টেড বাটার টানা ৪
সপ্তাহ ধরে খান।
গবেষকরা এই সমীক্ষার মাধ্যমে
দেখতে চেয়েছিলেন, এই ধরনের ফ্যাট
প্রত্যেকদিন শরীরে গেলে তাঁদের
কোলেস্টেরলের মাত্রায় কী তফাত্ দেখা
দেয়।
৪ সপ্তাহ পর দেখা
যায়, যাঁরা বাটার খেয়েছিলেন
তাঁদের মধ্যে LDL কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের
মাত্রা ১০ শতাংশ বেড়ে
গিয়েছে। যাঁরা
অলিভ অয়েল খেয়েছিলেন, তাঁদের
মধ্যে LDL কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের
মাত্রা কমে গিয়ে HDL বা
ভালো কোলেস্টেরলের মাত্রা ৫ শতাংশ
বেড়ে গিয়েছে। সব
থেকে চমকদার বিষয়, যাঁরা
৪ সপ্তাহ ধরে রান্নায়
নারকেল তেল খেয়েছিলেন, তাঁদের
মধ্যে HDL বা ভালো কোলেস্টেরলের
মাত্রা ১৫ শতাংশ বেড়ে
গিয়েছে।
তাই সমীক্ষা শেষে গবেষকদের মন্তব্য,
হৃদরোগের ঝুঁকি কমাতে নারকেল
তেল খাওয়া খুবই জরুরি।

একটি মন্তব্য পোস্ট করুন