রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ৭ ব্যবহার

 রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ৭ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২০, ২১:৩০

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি খুশকি দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। এর অ্যাসিডিক উপাদান দূর করে ব্রণও। জেনে নিন রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার সম্পর্কে।

apple-cider-vinegar-thumb

apple-cider-vinegar-thumb


ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। আপেল সিডার ভিনেগারে তুলা ডুবিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। এটি প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে।

এক ভাগ আপেল সিডার ভিনেগার দুই ভাগ পানির সঙ্গে মিশিয়ে গার্গল করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে দাঁত ব্রাশ করে ফেলুন। ঝকঝক হবে দাঁত।

খুশকি দূর করতে কাজে লাগাতে পারেন আপেল সিডার ভিনেগার। সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন এটি।

ব্রণ দূর করতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তুলো ভিজিয়ে লাগান আক্রান্ত স্থানে।

এক মগ পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও নরম হবে চুল।

চার কাপ পানির সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে রাখুন। রোদে পোড়া ত্বকে কাপড়টি চেপে নিন।দূর হবে কালচে দাগ।

ভেজিটেবল অয়েলের সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন সপ্তাহে একদিন। নখের হলদে দাগ দূর হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে নখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget