৩ দিনে ওজন কমানোঃ ২য় দিনের ডায়েট প্লান

 দ্বিতীয় দিন ফলের পাশাপাশি খাবার তালিকায় সবজি রাখুন। এদিন ফল কম খাওয়াই ভালো। কাঁচা বা রেঁধে—যেকোনোভাবেই খেতে পারেন আপনার পছন্দের সবজি। সবজি রান্না করার সময় তেলের পরিমাণ খুব কম ব্যবহার করুন। রান্নায় বেশি পরিমাণ তেল খেলে ওজন কমার চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। তাই তেল ব্যবহার না করে আধা সেদ্ধ করে বা নিজের পছন্দ অনুযায়ী রান্না করে খেতে পারেন। সবজি তালিকায় রাখতে পারেন গাজর, ব্রকলি, বাঁধাকপি, শসা, লেটুস, শিম ইত্যাদি। তবে ডায়েটের তিন দিন আলু না খাওয়াই ভালো। আলুতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে।

সামান্য পরিমাণ আলু সকালের খাবার তালিকায় রাখতে পারেন। এতে সারা দিনের বিভিন্ন কাজে ক্যালরি ক্ষয় হয়ে যাবে এবং চর্বিও জমবে না। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ৮ থেকে ১২ গ্লাস পানি পান করতে হবে। দ্বিতীয় দিন সকালের নাশতায় এক স্লাইস চিজ, একটি ছোট আপেল; দুপুরের খাবারে একটি ডিম, এক স্লাইস টোস্ট; রাতের খাবারে এক কাপ টুনা বা অন্য কোনো মাছ এক টুকরা ও পরিমাণমতো সবজি রাখুন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget