দুই টেবিল চামচ অলিভ অয়েল, আধা চা চামচ


 দুই টেবিল চামচ অলিভ অয়েল, আধা চা চামচ জিরা, ৩-৪টি কাঁচামরিচ 

ফালি, অর্ধেকটা পেঁয়াজ কুঁচি, এক চা চামচ আদা-রসুন বাটা, একটি টমেটো কুঁচি, অর্ধেক ক্যাপসিকাম কুঁচি, ১/৪ কাপ মটরশুঁটি, একটি ছোট গাজর কুঁচি, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ গরম মসলা, এক কাপ ভাজা ওটস, দুই কাপ পানি, দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুঁচি ও স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন
কড়াইতে অলিভ অয়েল গরম করে এতে জিরা ও পেঁয়াজ দিতে হালকা করে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে আসলে এতে আদা-রসুন বাটা ও কাঁচামরিচ ফালি দিয়ে নাড়তে হবে ও টমেটো কুঁচি দিতে হবে।
টমেটো নরম হয়ে এলে অন্যান্য সবজি কুঁচি দিয়ে ২ মিনিট নাড়তে হবে। এবার সবজিতে মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিন। সবজি থেকে ঘ্রাণ বের হলে এতে আগে থেকে ভেজে রাখা ওটস দিয়ে দিতে হবে।
এভাবে এক মিনিট রান্নার পর এতে পানি দিয়ে খুব সাবধানের সঙ্গে নাড়তে হবে। এর পর কড়াইয়ের মুখ ঢেকে অল্প আঁচে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন।
পানি শুকিয়ে এলে নামিয়ে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবে সবজি ওটস।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget