মুগডালের হালুয়ার রেসিপি
যা যা লাগছে- ১ কাপ হলুদ মুগডাল, হাফ কাপ গুড়, ২ কাপ লো ফ্যাট মিল্ক, ২ চামচ ঘি, ১ চামচ আমন্ড, হাফ চামচ এলাচ গুঁড়ো।
যেভাবে বানাবেন- গরমজলে মুগ ডাল ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ননস্টিক প্যানে বাদামী করে ডাল ভেজে নিন। ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করুন। এবার ওই প্যানে ঘি দিয়ে আমন্ড নেড়ে নিন। ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এবার প্যানে আবার ঘি দিয়ে মুগ ডাল বাটা দিন। ভালো করে মিশলে ওর মধ্যে দুধ ঢালুন। দেখবেন যেন কোন দানা না থাকে। ভালো করে সবটা মিশবে। এবার গুড়, আমন্ড গুঁড়োভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক নাড়ুন। হয়ে গেলে থালায় ঢেলে নিন। উপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন