মোটা হওয়ার কারণ ০-খাদ্য
আমাদের শরীর বিভিন্ন কারণে মোটা বা ওজন বৃদ্ধি হয়ে থাকে । প্রধানত খাদ্যের প্রভাবে আমদের শরীরে ওজন বৃদ্ধি হয় । খাদ্য শরীরের বিকাশ, বৃদ্ধি ও শক্তি উৎপাদনের মূল কারণ । অর্থনৈতিক ভাবে সচ্ছল ব্যক্তিরা তাঁদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাদ্য গ্রহণ করে । এরফলে তাঁদের শরীরে মোটা হওয়ার লক্ষণ দেখ যায় । খাদ্যের প্রধান উপাদান গুলি হল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ । কার্বোহাইড্রেট থেকে শক্তি আসে ৬০-৭০ ভাগ, ফ্যাট থেকে আসে ২০-৩০ ভাগ, প্রোটিন থেকে আসে ১০-২৫ ভাগ শক্তি । আপনি যদি কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার খান, সেগুলি আমাদের শরীরের শক্তির প্রধান উৎস হয় । কার্বোহাইড্রেট ফ্যাটের তুলনায় সহজপাচ্য হয়ে থাকে । ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণ খেলে শরীর মোটা হওয়ার সম্ভাবনা অনেক থাকে ।

একটি মন্তব্য পোস্ট করুন